বাংলাদেশ থেকে
সকল ক্যাটেগরির সংবাদ
শহীদদের তালিকা
আহতদের তালিকা
এক্সক্লুসিভ সংবাদ, ছবি, ভিডিও
মতামত ও বিশ্লেষণ
quotamovement24.com আর্কাইভের কাজটি অনেক বিশাল কাজ. এতো এতো শহীদ ও আহতদের ঘটনা, ৩ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত লক্ষ কোটি ঘটনা ঘটেছে এবং তা সংরক্ষণ করা একটি বিশাল কাজ। আমাদের ওয়েবসাইটটি শুরু হলেও আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপলোডের কাজটি চলমান। আমরা যখনি নতুন কোন কন্টেন্ট পাই তা আপলোড করার চেষ্টা করি..
এই বিশাল কাজটি শুরু করা থেকে এই পর্যন্ত আমরা কারো থেকে ১ টাকা ও সাহায্য নেইনি।
শুধু মাত্র জুলাই ও জুলাইয়ের প্রতিটি শহীদ, আহত, ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এবং ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণের জন্য একজন ব্যক্তি ও তার টিমের ২ জন মেম্বারের নিরলস প্রচেষ্টায় গত ১ বছর ধরে সাইটটির কাজ চলছে।
এখন আপনাদেরকে জানাবো আমরা যেভাবে আর্কাইভের কাজটি করেছি।
শহীদদের লিষ্ট: ২০২৪ এর কোটা আন্দোলনের শহীদদের লিস্ট আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। সরকারি তালিকা ও বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাথমিক তালিকা নিয়ে আমরা ভেরিফাই করেছি। ভেরিফাই করে সেই নামের তালিকার সাথে সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পত্রিকায় প্রকাশিত খবর কালেক্ট করে সংশ্লিষ্ট শহীদের নামের সাথে সংযুক্ত করেছি। যাতে তালিকাটি নির্ভুল ও অথেন্টিক হয়। একইসাথে সংশ্লিষ্ট শহীদের ছবি, বন্ধুদের দেওয়া পোস্ট, তাদের জন্মনিবন্ধনের ছবি ও মৃত্যসনদ আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। তবুও আমাদের তালিকাটিতে কোনো নাম ২ বার থাকতে পারে। কারণ কোন কোন শহীদদের শুধু ডাকনাম পত্রিকায় এসেছে। কিন্তু তাদের আসল নাম ভিন্ন । এক্ষেত্রে আমরা শহীদের বাবা মায়ের নাম কি একই ? তাদের গ্রাম ঠিকানা ও শহীদ হওয়ার স্থান একই কিনা, এগুলো ভেরিফাই করে ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার চেষ্টা করেছি। তবুও আমাদের তালিকায় কিছু ভুল থাকতে পারে। এই রকম ভুল আপনাদের চোখে ধরা পড়লে আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা সেটি সংশোধন করে দিবো।
আহতদের তালিকা: আমরা সরকারি তালিকা থেকে আহতদের তালিকাটি আমাদের সাইটে নথিভুক্ত করেছি।
খবর: আমরা বিভিন্ন পত্রিকার খবর আমাদের সাইটে সংশ্লিষ্ট ঘটনার রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি। সাথে সাথে সূত্র হিসেবে ওই পত্রিকার লিঙ্ক আমাদের সাইটে যোগ করে দিয়েছি।
দোষরদের তালিকা: যারা কোটা আন্দোলনে ২০২৪ এ পতিতলীগের উল্লেখযোগ্য দোষর হিসেবে কাজ করেছে আমরা তাদের লিষ্ট করেছি। তাদের নামের সাথে তারা কোন ঘটনায় জড়িত ছিলো সেগুলোর পর্যাপ্ত প্রমানসহ তাদের নাম অন্তর্ভুক্ত করেছি।
কপিরাইট: আমরা অধিকাংশ ছবি/ভিডিও/খবর পাবলিক ডোমেইন থেকে সংগ্রহ করেছি। তবে বিভিন্ন ঘটনার রেফারেন্স হিসেবে পত্রিকার খবর সংযুক্ত করেছি। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট খবরের কপিরাইট সংশ্লিষ্ট পত্রিকার। কেউ যদি কোনো ছবি / ভিডিও বা খবরের কপিরাইট নিয়ে কনসার্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। আমরা আপনার কপিরাইট কনটেন্টটি আমাদের সাইট থেকে সরিয়ে দিবো এবং বিকল্প কন্টেট আপলোড করবো। আর যেহেতু আমাদের অধিকাংশ ছবি/ভিডিও/খবর পাবলিক ডোমেইন থেকে নেওয়া সেক্ষেত্রে আপনারা আমাদের কাজের কন্টেন্ট নির্ধিধায় ব্যবহার করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে